সপ্তম শ্রেণির পরিবেশ ও বিজ্ঞান বই এর Gist পর্ব-1 | প্রাথমিক টেটের জন্য Free PDF
আজকে থাকছে সপ্তম শ্রেণির পরিবেশ বই এর গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। Class-7 এর পরিবেশ বিদ্যা বই এর Gist নিয়ে চলে এসেছি আজকে তোমাদের সামনে। আপনি যদি প্রাথমিক টেট প্রার্থী হন তাহলে আপনাকে আজকের পর্বটি খুবই সাহায্য করবে প্রস্তুতি নিতে।
Primary TET -এ প্রতিবারের পরিবেশ বিদ্যা বিভাগে ষষ্ঠ শ্রেণির আমার পরিবেশ বই থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি এসে থাকে। তাই প্রাথমিক টেটে সঠিক ভাবে প্রস্তুতির জন্য সপ্তম শ্রেণির পরিবেশ বই এর Gist (Class 7 Environment Book Gist for Primary TET) আকারে গুরুত্বপূর্ণ প্রশ্ন গুলি আলোচনা করা হয়েছে। আজ প্রথম পর্ব। ধারাবাহিক ভাবে আরও বিভিন্ন প্রশ্ন সংকলণ নিয়ে আলোচনা চলবে। অবশ্যই নজরে রাখবেন প্রতিনিয়ত।
আরও পড়ুন
| চতুর্থ শ্রেণির পরিবেশ বই GIST | Click Here |
| পঞ্চম শ্রেণির পরিবেশ বই GIST | Click Here |
| ষষ্ঠ শ্রেণির পরিবেশ বই GIST | Click Here |
| সপ্তম শ্রেণির পরিবেশ বই GIST | Click Here |
সপ্তম শ্রেণির পরিবেশ ও বিজ্ঞান বই এর Gist
1. দিনের বেলায় একটি নির্দিষ্ট তাপমাত্রায় পাতা খুলে যায় কোন্ কোন্ গাছের?
উঃ বাবলা, আমরুল, শুশনি, রাধাচূড়া।
2. স্থির উষ্ণতায় পদার্থের কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় পরিণত হওয়াকে কি বলে?
উঃ স্থির উষ্ণতায় পদার্থের কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় পরিণত হওয়াকে গলন বলে।
3. যদি উষ্ণতা বাড়তে থাকে তাহলে পর্বতে জমে থাকা বরফ জলে পরিণত হয় এটি কোন্ প্রক্রিয়া?
উঃ গলন প্রক্রিয়া
4. জলের আপেক্ষিক তাপ কত?
উঃ জলের আপেক্ষিক তাপ হল এক
5. কোন পদার্থের আপেক্ষিক তাপ সবচেয়ে কম?
উঃ পারদের আপেক্ষিক তাপ সবচেয়ে কম
6. কোন পদার্থের আপেক্ষিক তাপ সবচেয়ে বেশী?
উঃ জলের আপেক্ষিক তাপ সবচেয়ে বেশী।
7. আপেক্ষিক তাপ কাকে বলে?
উঃ একক ভরের কোন পদার্থের তাপ মাত্রা প্রতি একক পরিমাণ বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে সেই পরিমাণ কে ওই পদার্থের আপেক্ষিক তাপ বলে।
8. কোন বস্তু দ্বারা গৃহীত ও বর্জিত তাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে?
উঃ বস্তুর ভর। বস্তুর উপাদান (আপেক্ষিক তাপ)।
প্রাথমিক টেটের যাবতীয় PDF বিনামূল্যে পড়ুন Click here
9. তাপমাত্রা কি ধরণের রাশি?
উঃ তাপমাত্রা স্কেলার রাশি।
10. থার্মোমিটার কয় ধরণের হতে পারে?
উঃ থার্মোমিটার অনেক ধরণের হতে পারে। যথা-
- পারদ থার্মোমিটার
- ডিজিটাল থার্মোমিটার
- ইনফ্রারেড থার্মোমিটার
11. থার্মোমিটার কে আবিস্কার করেন?
উঃ ব্রিটিশ চিকিৎসক স্যার টমাস ক্লিফোর্ড অলব্যাট
12. লীন তাদের এস আই একক কি?
উঃ জুল প্রতি কেজি।
13. লীন তাপের মাত্রা সমীকরণ কি? \
উঃ লীন তাপের মাত্রা সমীকরণ : L2T-2
14. লীন তাপের সিএস একক কি?
উঃ ক্যালোরি প্রতি গ্রাম।
15. ফুটন কাকে বলে?
উঃ একটি নির্দিষ্ট উষ্ণতায় তরলের সমস্ত অংশ থেকে ফুটে দ্রুত বাষ্পে পরিণত হওয়ার ঘটনাকে স্কুটন বলে। |
16. লীন তাপ কাকে বলে?
উঃ যে তাপ গ্রহণ করলে কোন বস্তুর উষ্ণতা আর কোনো পরিবর্তন হয় না কেবলমাত্র অবস্থার পরিবর্তন হয় তা লিনতাপ বলে।।
17. বোধগম্য ভাগ কাকে বলে?
উঃ যে তাপ গ্রহণ করলে কোন বস্তুর উষ্ণতা বৃদ্ধি পায় তাকে বোধগম্য তাপ বলে।
18. তাপ কয়টি পদ্ধতিতে সঞ্চালিত হয়?
উঃ তাপ তিনটি পদ্ধতিতে সঞ্চালিত হয়। যেমন- যথাপরিবহন, পরিচলন, ও বিকিরণ
19. তাপ কোন্ রাশি?
উঃ তাপ একটি স্কেলার রাশি।
20. তাপ কয় প্রকার ও কি কি?
উঃ তাপ প্রধানত তিন প্রকার। যথা-
- বোধগম্য তাপ,
- বিকীর্ণ তাপ ও
- লীন তাপ।
21 সব শক্তি শেষ পর্যন্ত কোন শক্তিতে রূপান্তরিত হয়?
উঃ তাপ শক্তিতে।
22. মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা কত?
উঃ মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা 37°C বা 98.4°F
23. থার্মোমিটারে প্রসারণশীল পদার্থ রূপে কোন কোন তরল ব্যবহার করা হয়?
উঃ তরলগুলি হল পারদ, অ্যালকোহল, গ্লিসারিন।
24. লীন তাপ কত প্রকার ও কি কি?
উঃ লীন তাপ প্রধানত চার প্রকার। যথা-
- গলনের লীন তাপ
- বাষ্পীভবনের লীন তাপ:
- তরলীভবনের লীন তাপ
- কঠিনীভবনের লীন তাপ
25. যে কোন উষ্ণতায় তরলের শুধুমাত্র উপরিতল থেকে ধীরে ধীরে বাষ্পে পরিণত হওয়ার ঘটনাকে কি বলে?
উঃ বাষ্পয়ন বলে
26. কত ডিগ্রি উষ্ণতায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পাঠ সমান?
উঃ (-40°) উষ্ণতায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পাঠ সমান। যেমন- 40°C = 40°F |
27. পৃথিবীর সকল শক্তির উৎস কি? |
উঃ সূর্য।
28. শূন্য মাধ্যমে আলোর গতিবেগ কত?
উঃ শূন্য মাধ্যমে আলোর গতিবেগ 3×108 মিটার/সেকেন্ড ।
29. যে সমস্ত বস্তুর নিজস্ব আলো আছে অর্থাৎ যে সমস্ত বস্তুর নিজস্ব আলো নির্গত হয়, তাদের কি বলে?
উঃ স্বপ্রত বস্তু বলে। যেমন- সূর্য, তারা, জোনাকি ইত্যাদি।
30. যে সমস্ত বস্তুর নিজস্ব আলো নেই, তাদের কি বলে?
উঃ অপ্রভ বস্তু বলে। যেমন- ইট, কাঠ, পাথর ইত্যাদি।
31. আলোর উৎস যদি আকারে খুব ছোট হয়, তাহলে কি বলে?
উঃ বিন্দু আলোক উৎস বলে।
32. বিস্তৃত আলোক উৎস বলতে কী বোঝায়?
উঃ বিন্দু আলোক উৎসের চেয়ে আকারে বড় আলোক উৎসকে বিস্তৃত আলোক উৎস বলে। যেমন- টর্চ, সূর্য ইত্যাদি।
33. স্বচ্ছ মাধ্যম বলতে কি বোঝ?
উঃ যে সমস্ত বস্তুর দিয়ে আলো সহজেই যাতায়াত করতে পারে, তাদেরকে স্বচ্ছ বস্তু বা স্বচ্ছ মাধ্যম বলে। যেমন- বায়ু, জল, স্বচ্ছ কাচ ইত্যাদি।
34. অস্বচ্ছ মাধ্যম বলতে কি বোঝ?
উঃ – যে সমস্ত বস্তুর মধ্যে দিয়ে আলাে একেবারেই চলাচল করতে পারে না, তাদের অস্বচ্ছ বস্তু বা অস্বচ্ছ মাধ্যম বলে। যেমন- কাঠ, দেওয়াল ইত্যাদি।
35. ঈষৎ স্বচ্ছ বস্তু বলতে কী বোঝায়?
উঃ যে সমস্ত বস্তুর মধ্যে দিয়ে আলো যাতায়াত করতে পারলেও ভালোভাবে পারেন, তাদেরকে ঈষৎ স্বচ্ছ বস্তু বা ঈষৎ স্বচ্ছ মাধ্যম বলে। যেমন- ঘষা কাচ, কুয়াশা ইত্যাদি।
36. আলোর একটি প্রধান ধর্ম কি?
উঃ আলোর একটি প্রধান ধর্ম হল- আলো সবসময় সরলরেখায় চলে।
37. আলোক রশ্মি কাকে বলে?
উঃ আলো চলার পথকে তীর চিহ্ন যুক্ত যে কাল্পনিক সরলরেখা দিয়ে বোঝানো হয় তাকে আলোকরশ্মি বলে।
38. আলোক রশ্মিগুচ্ছ কি?
উঃ একসঙ্গে অসংখ্য আলোকরশ্মি কে আলোক রশ্মিগুচ্ছ বলে।
39. উপচ্ছায়া কাকে বলে?
উঃ প্রচ্ছায়াকে ঘিরে থাকা আংশিক অন্ধকার যুক্ত স্থানকে উপচ্ছায়া বলে।
40. প্রচ্ছায়া ও উপচ্ছায়া এর মধ্যে কোনটি সবচেয়ে বেশি গাঢ়?
– প্রচ্ছায়া।
| চতুর্থ শ্রেণির পরিবেশ বই GIST | Click Here |
| পঞ্চম শ্রেণির পরিবেশ বই GIST | Click Here |
| ষষ্ঠ শ্রেণির পরিবেশ বই GIST | Click Here |
| সপ্তম শ্রেণির পরিবেশ বই GIST | Click Here |
প্রাথমিক টেটের যাবতীয় PDF বিনামূল্যে পড়ুন Click here
- প্রাথমিক টেট এর সিলেবাস
- প্রাথমিক টেটের বিগত বছরের প্রশ্ন (2013-2021)
- প্রাথমিক টেটের জন্য সেরা বইগুলি
- প্রাথমিক টেটের স্টাডি মেটেরিয়ালস বিনামূল্যে PDF

