উচ্চমাধ্যমিক ভূগোলদ্বাদশ শ্রেণি

ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাতের পার্থক্য গুলি কি কি?

পোস্টটি শেয়ার করুন
5/5 - (2 votes)

আজকে ২০১৯ সালের উচ্চমাধ্যমিকে ইতিহাস বিষয়ে আসা বড়ো প্রশ্নের উত্তর গুলি নিয়ে আলোচনা করা হল। আজকের প্রশ্ন হল ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাতের পার্থক্য গুলি কি কি? উত্তরটি নিচে দেওয়া হল-

ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাতের পার্থক্য

ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাতের মধ্যে প্রভেদগুলি হল-

পার্থক্যের ভিত্তিঘূর্ণবাতপ্রতীপ ঘূর্ণবাত
i) উৎপত্তি স্থলঘূর্ণবাত প্রধানত ক্রান্তীয় ও নাতিশীতোষ্ণ মন্ডলের উষ্ণ সমুদ্রে সৃষ্টি হয়।প্রতীপ ঘূর্ণবাত প্রশানত নাতিশীতোষ্ণ ও হিমমন্ডলের শীতল স্থলভাগে সৃষ্টি হয়।
ii) বায়ুচাপ ও বায়ু প্রবাহঘূর্ণবাতের কেন্দ্রে থাকে শক্তিশালী নিম্নচাপ। এর বায়ু ঊর্ধ্বগামী হয়।প্রতীপ ঘূর্ণবাতের কেন্দ্রে থাকে শক্তিশালী উচ্চচাপ। এর বায়ু নিম্নগামী হয়ে প্রবাহিত হয়।
iii) বায়ু প্রবাহের দিকউত্তর গোলার্ধে বায়ু প্রবাহ বাম দিকে ও দক্ষিণ গোলার্ধে ডান দিকে বেঁকে প্রবাহিত হয়।উত্তর গোলার্ধে বায়ু প্রবাহ ডান দিকে ও দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে প্রবাহিত হয়।
iv) বায়ু প্রবাহের স্থায়িত্ব শক্তিঘূর্ণবাতের বায়ু প্রবাহ ক্ষণস্থায়ী কিন্তু অত্যন্ত শক্তিশালী।প্রতীপ ঘূর্ণবাতের বায়ুপ্রবাহ কয়েকদিন ধরে প্রবাহিত হয় কিন্তু শক্তিশালী নয়।
v) আবহাওয়ার প্রকৃতিবজ্র্যবিদ্যুৎসহ মুষলধারে বৃষ্টিপাত হয় এবং প্রচুর ক্ষয়ক্ষতি হয়।প্রতীপ ঘূর্ণবাতের ফলে তাপমাত্রা হ্রাস পায় কিন্তু রৌদ্রজ্জ্বল আবহাওয়ার সৃষ্টি হয় এবং ক্ষয়ক্ষতি হয় না।
ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাতের পার্থক্য

উচ্চমাধ্যমিক ২০১৫ ইতিহাসের অন্যান্য প্রশ্ন ও উত্তর গুলি দেখার জন্য এখানে ক্লিক করো

উচ্চমাধ্যমিকের বিগত বছরের প্রশ্ন ও উত্তর PDF ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করো।

Source: wbchse.nic.in

Students Care

স্টুডেন্টস কেয়ারে সকলকে স্বাগতম! বাংলা ভাষায় জ্ঞান চর্চার সমস্ত খবরা-খবরের একটি অনলাইন পোর্টাল "স্টুডেন্ট কেয়ার"। পশ্চিমবঙ্গের সকল বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এবং সমস্ত চাকুরী প্রার্থীদের জন্য, এছাড়াও সকল জ্ঞান পিপাসু জ্ঞানী-গুণী ব্যক্তিবর্গদের সুবিধার্থে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: স্টুডেন্টস কেয়ার কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত !!